সবার জন্য কুরবানী

প্রতি বছর ঈদুল আজহায় দরিদ্র ও এতিমদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। এতে সমাজের সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

সবার জন্য কুরবানী

“যেখানে আনন্দ ভাগাভাগি হয়, সেখানেই প্রকৃত ঈদ।” — এই বিশ্বাসকে সামনে রেখে People’s Improvement Society of Bangladesh (PISOB) প্রতিবছর “সবার জন্য কুরবানী” প্রকল্পের মাধ্যমে সমাজের দরিদ্র, এতিম, বিধবা ও নিঃস্ব পরিবারের মাঝে কুরবানির আনন্দ পৌঁছে দেয়।

অনেক পরিবার আছে যারা সারা বছর মাংস কিনে খেতে পারে না, ঈদের দিনও তাদের চুলায় আগুন জ্বলে না। পিসব সেই অভাব দূর করতে একত্রিত হয় মানবতার হাত ধরে—

  1. দাতাদের সহযোগিতায় কুরবানির পশু ক্রয় করা হয় ইসলামী শরীয়ত মোতাবেক।
  2. গরু ও ছাগলের কুরবানি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও স্বচ্ছভাবে সম্পন্ন করে আমরা মাংসগুলো প্যাকেজ আকারে প্রস্তুত করি।
  3. এরপর বন্যাপ্রবণ এলাকা, প্রত্যন্ত গ্রাম, বস্তি ও এতিমখানায় গিয়ে হাজারো অসহায় পরিবারের হাতে পৌঁছে দিই কুরবানির মাংস।
  4. শুধু মাংস বিতরণ নয়, এই কর্মসূচির মাধ্যমে ভ্রাতৃত্ব, সমতা ও মানবিকতার চেতনা ছড়িয়ে দেওয়া হয় সমাজে।

এছাড়া পিসবের স্বেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাতে ঈদের দিনে কেউ না থাকে অভুক্ত বা বঞ্চিত। অনেক ক্ষেত্রে আমরা নওমুসলিম, তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়কেও কুরবানির আনন্দে অন্তর্ভুক্ত করি—যারা সাধারণত সমাজের মূলধারার বাইরে থাকে।

এই প্রকল্পের মূল লক্ষ্য—

👉 “ঈদের আনন্দ কেবল বিত্তবানদের নয়, সবার জন্য।”

👉 “একজনের কুরবানি—হাজারো হৃদয়ে আনন্দ।”

দান করার মাধ্যম

কর্পোরেট ডোনেশন

ব্যাংকডাচ্-বাংলা ব্যাংক

অ্যাকাউন্ট নম্বর211 110 20685

অ্যাকাউন্টের নামPeoples Improvement Society of Bangladesh

রাউটিং নম্বর090263581

শাখাপল্লবি ব্রাঞ্চ

মোবাইল ব্যাংকিং

বিকাশ

সাধারণ দান (পার্সোনাল)

01681 942381
বিকাশ

যাকাত (পার্সোনাল)

01303 812350
নগদ
01781 641808

বিশেষ দ্রষ্টব্য

দান পাঠানোর পর অবশ্যই আপনার নাম ও লেনদেন নম্বরটি আমাদের জানাতে অনুরোধ করা হচ্ছে।

সরাসরি অফিসে দান করুন

পিসব
বাসা-২৫, রোড-৩১, ব্লক-ডি,
পল্লবি, মিরপুর-১২, ঢাকা-১২১৬