পিসব লোগো

আমাদের সম্পর্কে

Peoples Improvement Society of Bangladesh — সমাজের উন্নয়নে নিবেদিত একটি অলাভজনক সেবা সংস্থা। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছি।

পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)

আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে—শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন, এবং গৃহহীনদের বাসস্থান নির্মাণ।

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা দ্রুত জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করি। পাশাপাশি ভাসমান মানুষ, পথশিশু, অসুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াই।

আমরা বিশ্বাস করি, শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিলে দারিদ্র্য হ্রাস পাবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

পিসব দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ— “বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা।”

আমাদের লক্ষ্য

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

আমাদের উদ্দেশ্য

শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন।

আমাদের মূল্যবোধ

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা।