দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি
যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। প্রশিক্ষণ শেষে তারা ছোট ব্যবসা শুরু করতে পারে এবং অন্যদের কর্মসংস্থানও তৈরি করতে পারে।
বর্তমান যুগে শুধু শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়—নিজের দক্ষতা ও সৃজনশীলতা দিয়েই গড়ে ওঠে একটি আত্মনির্ভর জাতি। এই বিশ্বাস থেকেই People’s Improvement Society of Bangladesh (PISOB) হাতে নিয়েছে “দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রজেক্ট”, যার মাধ্যমে দেশের তরুণ সমাজকে প্রশিক্ষিত, কর্মমুখী ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।
আমরা লক্ষ্য করি—যুব সমাজ যেন বেকার থেকে আশাহীন না হয়ে নিজের দক্ষতাকে পুঁজি করে ছোট বা মাঝারি ব্যবসা শুরু করতে পারে। এজন্য PISOB পরিচালনা করছে নানাধরনের কারিগরি ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রোগ্রাম, যেমন:
- সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ
- হস্তশিল্প
- কম্পিউটার ও আইটি স্কিল ডেভেলপমেন্ট
- কৃষি ও গবাদিপশু পালনের আধুনিক প্রশিক্ষণ
- ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও মার্কেটিং দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণ শেষে যোগ্য শিক্ষার্থীদের জন্য আমরা প্রাথমিক আর্থিক সহায়তা, সরঞ্জাম বিতরণ এবং ক্ষুদ্র উদ্যোগ শুরু করার দিকনির্দেশনা দিই—যাতে তারা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
PISOB বিশ্বাস করে—একজন সফল উদ্যোক্তা শুধু নিজের নয়, তার চারপাশের সমাজকেও পরিবর্তন করে।
আমাদের লক্ষ্য হলো, দেশের প্রতিটি উপজেলায় দক্ষ, আত্মনির্ভর ও নৈতিক উদ্যোক্তা সমাজ গড়ে তোলা, যারা হবে বাংলাদেশের টেকসই উন্নয়নের চালিকা শক্তি।
দান করার মাধ্যম
কর্পোরেট ডোনেশন
মোবাইল ব্যাংকিং
বিশেষ দ্রষ্টব্য
দান পাঠানোর পর অবশ্যই আপনার নাম ও লেনদেন নম্বরটি আমাদের জানাতে অনুরোধ করা হচ্ছে।
সরাসরি অফিসে দান করুন
পিসব
বাসা-২৫, রোড-৩১, ব্লক-ডি,
পল্লবি, মিরপুর-১২, ঢাকা-১২১৬