আলোকিত মক্তব প্রজেক্ট

গ্রামীণ শিশুদের জন্য কুরআন শিক্ষা ও প্রাথমিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ইসলামী মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের লক্ষ্য।

আলোকিত মক্তব প্রজেক্ট

বাংলাদেশের বহু গ্রামীণ অঞ্চলে এখনো এমন অসংখ্য শিশু রয়েছে, যারা শিক্ষা থেকে বঞ্চিত। অভাব, দূরত্ব বা সচেতনতার অভাবে তারা বিদ্যালয়ে যেতে পারে না। People’s Improvement Society of Bangladesh (PISOB) বিশ্বাস করে — জ্ঞান ও নৈতিকতা ছাড়া কোনো সমাজ আলোকিত হতে পারে না। তাই আমরা শুরু করেছি “আলোকিত মক্তব প্রজেক্ট”, যার মাধ্যমে গ্রামের শিশুদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা, প্রাথমিক জ্ঞান ও নৈতিক শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় প্রতিটি মক্তবে অভিজ্ঞ শিক্ষক ও হাফেজদের মাধ্যমে শিশুদের কুরআন তিলাওয়াত, তাজবিদসহ ইসলামী আদব-কায়দা শেখানো হয়। পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের প্রাথমিক পাঠও দেওয়া হয়, যেন তারা শুধু ধর্মীয় নয়, আধুনিক শিক্ষায়ও দক্ষ হয়ে উঠতে পারে।

আমরা বিশ্বাস করি, আলোকিত প্রজন্মই পারে সমাজকে দারিদ্র্য, অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মুক্ত করতে। তাই প্রতিটি মক্তবকে শুধু শিক্ষাকেন্দ্র নয়, বরং একটি মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে — যেখানে শিশুরা শিখছে নৈতিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের শিক্ষা।

বর্তমানে পিসবের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন গ্রামে একাধিক আলোকিত মক্তব কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের জন্য আমরা নিয়মিত বই, খাতা, পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করছি। একই সঙ্গে স্থানীয় অভিভাবক ও সমাজের প্রবীণদের সম্পৃক্ত করে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে শিক্ষা কার্যক্রম টেকসইভাবে চালিয়ে যাওয়া যায়।

আমাদের লক্ষ্য — প্রতিটি গ্রামে একটি আলোকিত মক্তব গড়ে তোলা, যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের চরিত্র, বিশ্বাস ও ভবিষ্যৎ গড়ে উঠবে আলোর পথে।